যথেষ্ট বয়স হয়েছে ভেবে-চিন্তে কাজ করি: সামান্থা
উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, আপডেট ০৮:০০
ভালোই ছিলেন। দক্ষিণি সিনেমা করছিলেন, কোনোটা সুপারহিট, কোনোটা মোটামুটি ব্যবসা করছিল। কিন্তু ‘পুষ্পা: দ্য রাইজ’ যেই মুক্তি পেল, রাশমিকা মান্দানাকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেল। দক্ষিণ ইন্ডিয়ার ছোট পরিসর থেকে হয়ে উঠলেন ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন।
রাশমিকার ক্যারিয়ার নতুন গতি পায় ২০১৮ সালে তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দম’ দিয়ে। অল্প বাজেটে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি সুপারহিট হয়। সঙ্গে শুরু হয় বিজয় দেবরাকোন্ডার সঙ্গে জুটিও। ছবিটি তরুণ দর্শকেরা ব্যাপক পছন্দ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির নানা দৃশ্য, সংলাপ নিয়ে তৈরি হয় মিম। অন্তর্জালে তাঁকে নিয়ে চর্চা বাড়তে থাকে।
এই সিনেমায় পাওয়া জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে ‘ডিয়ার কমরেড’ দিয়ে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ভারত কর্মার সিনেমাটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। এটি পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা নয়, আবার শৈল্পিক ঘরানারও নয়। দুই ঘরানার মিশ্রণে দর্শক-সমালোচকের কাছে প্রশংসিত এক সিনেমা উপহার দিয়েছিলেন নির্মাতা। ছবিতে রাশমিকাকে দেখা যায় ক্রিকেটারের চরিত্রে। এক নারী ক্রিকেটার, যে যৌন হয়রানির শিকার হয়, প্রেমিককে হারায়, এমন জটিল মনস্তত্বের চরিত্র পর্দায় দারুণভাবে তুলে ধরে নিজের অভিনয়–দক্ষতার জানান দেন রাশমিকা। তরুণদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায়।
সম্প্রতি বিয়ে করেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী শোভিতা ধুলিপালার। এদিকে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী নাগা। প্রাক্তনের নতুন জীবন শুরু নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।
তবে নাগা-শোভিতার বিয়ের অনুষ্ঠান চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্থার ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে নেটিজেনরা আলোচনা-সমালোচনা করেছেন। নিজের জীবনের আক্ষেপ নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন সামান্থা।
অভিনেত্রী জানিয়েছেন, মাঝে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি, খুব বেশি কাজ করেননি। কিন্তু আগামী বছরে তিনি আরও বেশি করে কাজে মনোনিবেশ করবেন।
তবে আরও একবার শুটিং ফ্লোরে ফিরতে পেরে খুশি সামান্থা। তার কথায়, ‘বিরতি আমাকে সাহায্য করেছিল। তারপর শুটিংয়ে ফিরে নিজেকে নতুন করে আবিষ্কার করি।’
বছর শেষ হতে চলেছে। এই বছরে সামান্থার জীবনে কি কোনও আক্ষেপ রয়েছে? প্রশ্ন শুনেই অন্য ভাবে উত্তর দিয়েছেন অভিনেত্রী। বলেন, ‘কোনও আক্ষেপ নেই। আমার যথেষ্ট বয়স হয়েছে। ভেবে-চিন্তে কথা বলি এবং কাজ করি।’
প্রসঙ্গত, ২০১০ সালে একটি ছবির সেট থেকে পরিচয় ও প্রেম হয়ে নাগা-সামান্থার। দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে ২০১৭ সালে বিয়ে করেছিলেন। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা।
ইউডি/কেএস

