মেছো বিড়াল হত্যার অপরাধে আসামি গ্রেপ্তার

মেছো বিড়াল হত্যার অপরাধে আসামি গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১০:২০

ঝিনাইদহে মেছো বিড়াল হত্যার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম।

জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, জাহিদুল ইসলাম একটি মেছো বিড়াল হত্যা করে ইজিবাইকের পেছনে ঝুলিয়ে রাখে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

গত ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যার শিকার মেছো বিড়ালের পাশে অবমাননাকর বক্তব্যসহ ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান।

তারা স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বন বিভাগ আরো জানায়, জাহিদুল ইসলাম আগে থেকেও বন্যপ্রাণী হত্যায় জড়িত ছিলেন। এই অপরাধের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading