৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই পৌঁছে যাবে: এনসিটিবির চেয়ারম্যান

৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই পৌঁছে যাবে: এনসিটিবির চেয়ারম্যান

উত্তরদক্ষিণ। রবিবার (২২ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২৩:২০

প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই ৩১ ডিসেম্বরের মধ্যে স্কুলে পৌঁছাতে সক্ষম হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। এতে সমর্থন জানিয়েছে মুদ্রণ মালিক সমিতি।

রবিবার (২২ ডিসেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই মুদ্রণ মালিক সমিতি পৌঁছাতে সক্ষম হবেন বলে আমাদের জানিয়েছে। অপরদিকে জানুয়ারির ১০ তারিখের মধ্যে মাধ্যমিকের অন্য পাঁচটি বই এবং জানুয়ারির ২০ তারিখের মধ্যে মাধ্যমিকের বাকি সব বই পৌঁছে দেওয়ার কথা হয়েছে। এ জন্য তারা সব ধরনের সহযোগিতা চেয়েছে— আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে এনসিটিবির চেয়ারম্যান রিয়াজুল হাসান বলেন, শিক্ষা উপদেষ্টা মুদ্রণ মালিক সমিতির সমস্যাগুলো জেনে সমাধানের প্রতিশ্রুত দিয়েছিলেন। এরপর ২৪ ঘণ্টা না যেতেই পরদিন উপদেষ্টা বললেন, আমি কাগজ ও কার্ডের সংকট সমাধান করে দিয়েছি। তাদের বলেন— তারা (মুদ্রণ মালিকেরা) কাজ শুরু করুক এবং নির্ধারিত সময়ের মধ্যে বই দেওয়ার প্রতিশ্রুতি দিক। তাদের সভাপতি ও সেক্রেটারিকে আমি জানিয়েছি— আপনারা শুক্রবার সংবাদ সম্মেলন করে যা আলাপ-আলোচনা হয়েছে তুলে ধরুন। কিন্তু তারা সেই কাজটি আজ রবিবার এসে করলেন— সে কারণে বিভ্রান্তিমূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading