কিশোরগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে আদর্শ বীজতলা

কিশোরগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে আদর্শ বীজতলা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, আপডেট ০৯:৫০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে আদর্শ বীজতলা। ক্রমেই আদর্শ বীজতলার দিকে ঝুঁকছেন এখানকার চাষিরা। সুস্থ সবল ধানের চারা উৎপাদনের লক্ষে কৃষি বিভাগের পরামর্শে আদর্শ বীজতলা তৈরিতে আগ্রহী হচ্ছেন তারা।

রোগবালাইসহ নানা প্রতিকূল সহায়ক সুস্থ সবল চারা তৈরির ফলে ধানের উৎপাদন বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, এলোপাতাড়ি বীজতলা তৈরির ফলে ধানের চারা সুস্থ সবল উৎপাদন হতো না। উপজেলা কৃষি বিভাগ স্থানীয় কৃষকদের আদর্শ বীজতলার সুফল এবং কৃষিতে এর ভূমিকা নিয়ে পরামর্শ প্রদানের ফলে আদর্শ বীজতলা তৈরিতে আগ্রহ প্রকাশ করছেন এখানকার চাষিরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আগে কৃষকেরা এলোপাতাড়ি বীজতলা তৈরি করতো। ফলে তারা সুস্থ সবল ধানের চারা উৎপাদন করতে পারতো না। বর্তমানে কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা প্রচুর পরিমাণে আদর্শ বীজতলা তৈরি করছেন। আদর্শ বীজতলা তৈরির মাধ্যমে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা কোল্ড ইনজুরি থেকে বীজতলা কে রক্ষা করা যায়। বীজতলা মাঝখানে নালা দিয়ে হেঁটে কাটি দিয়ে কুয়াশা ভেঙে দিলে কোল্ড ইনজুরি নামক রোগ থেকে রক্ষা করা যায়।

এছাড়া বীজতলার নালা দিয়ে হেঁটে সহজেই সেচ দেওয়া ও নিষ্কাশন করা যায় এবং আগাছা পরিস্কার ও সার কীটনাশক ছিটানো যায়। ফলে সুস্থ সবল ধানের চারা উৎপাদন করা যায়। এছাড়া আদর্শ বীজতলা বেড থাকার কারণে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখা যায় ফলে কুয়াশা থেকে ও রক্ষা করা যায়। আদর্শ বীজতলার চারা সহজে উঠানো যায়। চারা উঠানোর সময় চারা গোড়া ভেঙে বা ছিঁড়ে যায় না। ফলে রোপণ পরবর্তী ভালো ফলন পাওয়ার সম্ভবনা থাকে।

সরেজমিন উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের শৈলজানী গ্রামে গিয়ে দেখা গেছে, রোপা আমন চাষের জন্য কৃষকেরা আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখানে আদর্শ বীজতলা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানের ব্যাপক উৎপাদনের জন্য সুস্থ সবল চারা প্রয়োজন। এলোমেলোভাবে চারা উৎপাদনের ফলে সুস্থ সবল চারা পাওয়া যায় না। কৃষি বিভাগের পরামর্শে তাই আদর্শ বীজতলার দিকে ঝুঁকছেন তারা।

মোজাম্মেল হক রেনু মিয়া নামের এক কৃষক জানান, এলোমেলো ভাবে বীজতলা তৈরির ফলে সুস্থ চারা পাওয়া যেত না। কৃষি কর্তার পরামর্শে আদর্শ বীজতলা তৈরি করেছি। এর ফলে সুস্থ চারা উৎপাদন হয়েছি। আশা করছি এসব চারা জমিতে রোপনের ফলে উৎপাদন বাড়বে।

চণ্ডিপাশা ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম বলেন, সুস্থ চারা, সুস্থ ফসল। সেই লক্ষে আদর্শ বীজতলা তৈরি করে সুস্থ চারা তৈরি করলে ধানের ফলন বৃদ্ধি করা সম্ভব। তাছাড়া আদর্শ বীজতলা সবদিক থেকে একটি পরিপূর্ণ সুস্থ চারা উৎপাদনে সক্ষম। গোড়াপচা ও রোগমুক্ত চারা উৎপাদনের ফলে ধানের ফলন বৃদ্ধি পাবে।

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই আলম বলেন, আদর্শ বীজতলা তৈরির মাধ্যমে সুস্থ সবল চারা উৎপাদন করা যায়। আর সুস্থ সবল চারা ধানের ফলন বৃদ্ধিতে সহায়ক হওয়ায় দিনদিন এখানকার চাষিরা আদর্শ বীজতলা তৈরিতে ঝুঁকছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading