হামাস-হিজবুল্লাহর মতো হুতিদের পরিণতি হবে: হুঁশিয়ারি ইসরায়েলের

হামাস-হিজবুল্লাহর মতো হুতিদের পরিণতি হবে: হুঁশিয়ারি ইসরায়েলের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:২০

মধ্যপ্রাচ্যে ইরান–সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই চলছে ইসরায়েলের। এরই মধ্যে লেবাননের হিজবুল্লাহ ও গাজা উপত্যকার হামাসের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছে দেশটি। এতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠী দুটি। প্রাণ হারিয়েছেন তাদের বেশ কয়েকজন নেতা। এমন পরিস্থিতি ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে হামাস ও হিজবুল্লাহর মতো একই পরিণতি হবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। যদিও ইসরায়েলের এ হুঁশিয়ারির পরও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে হুতিরা।

হুতিদের প্রতি এ হুঁশিয়ারি দেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে গ সোমবার তিনি বলেন, হুতিদের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে হবে। তারা যদি এই হামলা অব্যাহত রাখে, তাহলে হিজবুল্লাহ, হামাস ও সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মতো একই ধরনের ‘শোচনীয় পরিণতি’ হবে তাদের। তেহরানের উদ্দেশে তিনি আরও বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের যেকোনো স্থানে হামলা চালানো সক্ষমতা রয়েছে ইসরায়েলের। ইরান–সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা সহ্য করবেন না তারা।

সোমবার ড্যানি ড্যাননের এমন হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা দেয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে তারা। ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজতে শোনা যায়। পরে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তেল আবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দর এবং জেরুজালেমের দক্ষিণে একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র লক্ষ্য করে একটি হাইপারসনিক ও একটি ‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন তারা।

এ বিষয়ে হুতিদের সুপ্রিম রেভল্যুশনারি কামিটির প্রধান মোহামেদ আলী আল–হুতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, তারা ইসরায়েলে হামলা বন্ধ করবেন না। দেশটির ওপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে গাজার প্রতি সমর্থন জারি রাখবেন তারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading