হিমেল হাওয়ায় কাঁপছে দিনাজপুরের মানুষ, তাপমাত্রা ১১ ডিগ্রি

হিমেল হাওয়ায় কাঁপছে দিনাজপুরের মানুষ, তাপমাত্রা ১১ ডিগ্রি

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, আপডেট ১০:৪০

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে দিনে দেখা মিলছে না সূর্যের। আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। দিনভর হিমেল হাওয়া আর তার সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। শীতে বিপাকে পড়েছে বয়স্ক ও শিশুরা।

দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ (বুধবার) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ ও এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটার ছিল।

প্রচণ্ড শীতে গ্রামে বসবাসরত ও নিম্ন আয়ের মানুষেরা বেশি বিপাকে পড়েছেন। একটু গরমের আশায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ফুটপাত ও স্টেশনে বসবাসরত ছিন্নমূল মানুষদের কষ্ট বেড়েছে সবচেয়ে বেশি

শহরের ষষ্ঠী তলায় কাজের সন্ধানে আসা দিনমজুর আরমান ইসলাম বলেন, ঠান্ডা বেশি হওয়ার জন্য কাজ কাম কম হচ্ছে। বেশি শীতের কারণে মানুষ কাজ করাতে চায় না। একদিন কাজ পাই তো দুই দিন বসে থাকতে হচ্ছে।

শহরের মহারাজা মোড়ের অটো চালক হাবিব ইসলাম বলেন, ঘুন কুয়াশা আর হিমেল বাতাসে মানুষ রাস্তায় কম চলাচল করছে। আগের মতো ভাড়া পাওয়া যাচ্ছে না। আয় কমে গেছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ বুধবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading