অধ্যাপক ইউনূসকে নিয়ে ইন্ডিয়ার জি নিউজের প্রতিবেদন বানোয়াট: প্রধান উপদেষ্টার প্রেস উইং

অধ্যাপক ইউনূসকে নিয়ে ইন্ডিয়ার জি নিউজের প্রতিবেদন বানোয়াট: প্রধান উপদেষ্টার প্রেস উইং

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৯:৫০

বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ’ শিরোনামে ইন্ডিয়ার সংবাদমাধ্যম জি নিউজের সাম্প্রতিক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং তার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টসে’ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘ইন্ডিয়ার জি নিউজে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।’ এতে বলা হয়, এই সংবাদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ইন্ডিয়া মিডিয়ার সুপরিকল্পিত প্রচারণার একটি অংশ।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা সুস্পষ্টভাবে গল্পের প্রতিটি বিষয়বস্তু অস্বীকার করছি এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার অসৎ উদ্দেশ্য নিয়ে পরিচালিত এই ধরনের অপপ্রচারে মনোযোগ না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।’ আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের পরপরই অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইন্ডিয়া গণমাধ্যমকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এবং ঘটনাস্থল থেকে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানান।

সিএ প্রেস উইং বলেছে, ‘দুর্ভাগ্যবশত, এমনকি কিছু শীর্ষ ইন্ডিয়া মিডিয়াও এতে সাড়া দেয়নি। এর পরিবর্তে সুবিধাজনকভাবে নামহীন সূত্রের উদ্ধৃতি দিয়ে গল্প উদ্ভাবন চালিয়ে যাচ্ছে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading