‘হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ-অভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন

‘হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ-অভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৫:২০

ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিমের লেখা ‘হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ-অভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১ জানুয়ারি) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দফতরে বইটির মোড়ক উম্মোচন করা হয়।

এ সময় প্রধান বিচারপতি বলেন, বইটি জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল। বিচার বিভাগের ভূমিকা ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে এটি প্রথম গ্রন্থ। এই উদ্যোগকে আমি শুভ সূচনা বলবো।

প্রধান বিচারপতি জুলাই বিপ্লব নিয়ে বই লেখায় সাংবাদিক মেহেদী হাসান ডালিমকে ধন্যবাদ জানান।

এ সময় সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসাইন, প্রধান বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা মো. শরিফুল আলম ভূঞা, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. মাসউদুর রহমান, একুশে টিভির সিনিয়র রিপোর্টার শাকেরা আরজু শিমু উপস্থিত ছিলেন।

হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ-অভ্যুত্থান বইটি প্রকাশ করেছে বাংলাদেশ ল’ টাইমস (বিএলটি)। বইটির দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। ৫ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট বারের বই মেলায় বইটি যাওয়া যাবে।

এই বইতে লেখক একটি রায়কে কেন্দ্র করে ছোট আকারে শুরু হওয়া আন্দোলন কিভাবে গণ-অভ্যুথানে রূপ নেয়, তা ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। উচ্চ আদালতের কোটার পুর্নবহালের রায় ও আন্দোলনে গুলি না চালানোর রিটককে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের অন্দরমহলের নানান চাঞ্চল্যকর ঘটনা ও তথ্য তুলে ধরা হয়েছে বইটিতে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading