সীতাকুণ্ডে বাড়ির সামনে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে খুন

সীতাকুণ্ডে বাড়ির সামনে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে খুন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০২ জানুয়ারি), ২০২৪, আপডেট ২১:৩০

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির এক নেতাকে বাড়ির সামনে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত ‍ওই নেতার নাম মীর আরমান হোসেন (৪৮)।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মীর আরমান হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ৪ নম্বর সমাজের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন।

ঘটনার খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা রাত নয়টার দিকে নিহত বিএনপি নেতার লাশটি উদ্ধার করেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক সোহেল রানা প্রথম আলোকে বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছেন আজ সন্ধ্যায় মীর আরমান তার বাড়ি থেকে রাস্তা ধরে যাচ্ছিলেন। হঠাৎ তার মুঠোফোনে ফোন বেজে ওঠে। এ সময় তিনি বাড়ির সামনে কালভার্টের কাছেই ছিলেন। ফোনে কথা বলার জন্য দাঁড়ালেই তাকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তাদের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

মীর আরমানকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য আসলাম চৌধুরী। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading