ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ৪, আহত ২১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ৪, আহত ২১

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, আপডেট ১১:১৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পৃথক দুটি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ২১ জন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ও শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে এই দুটি দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার ভোররাত ৫টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরে হাসাড়ায় ঢাকামুখী লেনে সামনে থাকা একটি যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হন। এ সময় আহত হন পাঁচজন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত ও ১৬ জন আহত হন।

বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের মো. জীবন ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান নিহত হন। নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি । তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

এর আগে গত শুক্রবার ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৬ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।

এক্সপ্রেসওয়েটি যেন দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading