সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক পুনর্বিনিয়োগ সুবিধা না দেওয়ার নির্দেশ

সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক পুনর্বিনিয়োগ সুবিধা না দেওয়ার নির্দেশ

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, আপডেট ০৯:০০

সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুনর্বিনিয়োগের সুবিধা না দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। বিষয়টি পরিপালনের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেন কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ নির্দেশনা দেন।

কারের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ নির্দেশ দিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থা। সার্কুলার অনুযায়ী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রে পুনর্বিনিয়োগের সুবিধা পাবেন না। পাবেন শুধু ব্যক্তি বিনিয়োগকারীরা। এদিকে আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে চাকরিরত বাংলাদেশি নাবিক (মেরিনার) ও এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত বাংলাদেশি পাইলট ও কেবিন ক্রুরা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এসব বিষয় এতদিন অস্পষ্ট ছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading