চীনের সিআইবিডিসি’র সঙ্গে বাংলাদেশের থ্রি-এ কোম্পানীর সমঝোতা স্মারক স্বাক্ষর
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ।। আপডেট : ০৬ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৪:৩০
সম্প্রতি ঢাকায় চীনা কোম্পানি “ইন্টারন্যাশ্নাল বিজনেস ডেভেলপমেন্ট প্রফেশনাল কমিশন অফ চায়না এসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল ইকনোমিক কো=অপারেশন (সিআইবিডিসি)”র সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যারিস্ট্রোক্র্যাট এডভাইজার অ্যান্ড অ্যারাঞ্জারস (থ্রি-এ)-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর গুলশান নর্থ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্বারকপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চীনা প্রতিষ্ঠানের পক্ষে “সিআইবিডিসি”র চেয়ারম্যান ড্যানিয়েল ঝ্যাং ও অ্যারিস্ট্রোক্র্যাট এডভাইজার অ্যান্ড অ্যারাঞ্জারস (থ্রি-এ)-এর পক্ষে চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজ স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশী প্রতিষ্ঠান অ্যারিস্ট্রোক্র্যাট এডভাইজার অ্যান্ড অ্যারাঞ্জারস (থ্রি-এ) সূত্রে জানা যায়, উভয় কোম্পানি যৌথভাবে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, পুঁজিবাজার ও শিল্পখাতে বিনিয়োগ করবে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ চায়না ক্লাবের সভাপতি শাহজাহান ভূঁইয়া রাজু সহ দু’দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


