চরিত্রটি বেশ কঠিন ছিল তাই রাজি হয়ে যাই: তৃপ্তি

চরিত্রটি বেশ কঠিন ছিল তাই রাজি হয়ে যাই: তৃপ্তি

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, আপডেট ০৮:২০

রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছিলেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। খোলামেলা দৃশ্যে অভিনয় করে ভক্তদের মন জয় করেছিলেন। যদিও এই ছবির জন্য কটাক্ষের শিকারও হতে হয়েছে তাকে। প্রশ্ন ওঠে, ‘অ্যানিম্যাল’-এর মতো ‘নারীবিদ্বেষী’ ছবিতে কীভাবে কাজ করলেন তৃপ্তি?

ইন্ডিয়ার গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এ ছবিতে মেয়েদের অসম্মানিত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে তৃপ্তি অভিনীত চরিত্রকে নায়ক অর্থাৎ রণবীর কাপুর জুতো পর্যন্ত চাটতে বলেছিলেন।

তাই সরাসরি তৃপ্তির দিকেই আঙুল উঠেছিল। সেই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। তৃপ্তির দাবি, ‘অ্যানিম্যাল’ ছবিটি মোটেও নারীবাদ-বিরোধী নয়। অভিনেত্রী কথায়, ‘আমি এই ছবিকে মোটেই নারীবাদ-বিরোধী ছবি হিসেবে দেখি না। কোনও ছবিকে আমি এই ধরনের তকমা দিই না।’

‘ছবিতে চরিত্রগুলোর সঙ্গে আমার একটা যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল। পরিচালকের উপর বিশ্বাস ছিল আমার। মনে হয়েছিল, আমার এই কাজটা করা উচিত।’

তিনি বলেন, ‘যখন সন্দীপ স্যারের সঙ্গে দেখা হয়, তখন কিন্তু ছবিটা নিয়ে বিস্তারিত আমাকে বলেননি। আমার চরিত্রটি আমাকে বুঝিয়ে বলেছিলেন। তখন মনে হয়েছিল, এত দিন আমি শুধু ভাল মানুষের চরিত্রেই অভিনয় করেছি। অবশেষে নতুন কিছু করার সুযোগ এসেছে।’

তবে এই চরিত্রের জন্য চোখে মুখে সারল্য চেয়েছিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা। যার মনের ভিতরে লুকিয়ে রয়েছে প্রতিশোধস্পৃহা। তৃপ্তির কথায়, ‘চরিত্রটি বেশ কঠিন ছিল। তাই আমি রাজি হয়ে যাই।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading