ফেলানী দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৮:৩০
ফেলানী দিবস ঘিরে মঙ্গলবার বিকেল বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনি ওই পোস্টে জানান, আজ ফেলানী দিবসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয় জাদুঘর, শাহবাগ মোড়ে বিকেল সাড়ে ৩টায় এ বিক্ষোভ সমাবেশে আসার আহ্বান জানান তিনি।
কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর আজ। দেশ-বিদেশে আলোচিত এ নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার পায়নি ফেলানীর পরিবার।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হন বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন।
ইউডি/এআর

