বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৮:১০

বান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্যহাতি মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় ফলদ ও বনজ বাগান রক্ষায় কৃষকদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে শক খেয়ে বন্যহাতিটির মৃত্যু হতে পারে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মৃত হাতিটিকে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখে লামা বনবিভাগকে খবর দেন।

লামা বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতাহা ইলাহী হাতি মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাতিটি কীভাবে মারা গেল এখনো তার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা ঘটনাস্থলে হাতিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্যহাতি মারা গেছে। বনবিভাগের লোকজন সেখানে গিয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, লামার ফাঁসিয়াখালী এলাকার গহীন জঙ্গলে বন্যহাতি বসবাস। প্রায় সময় খাবারের অভাবে হাতির পাল জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading