মোটরসাইকেল, ফ্রিজ, এসি শিল্পে আয়কর দ্বিগুণ হল

মোটরসাইকেল, ফ্রিজ, এসি শিল্পে আয়কর দ্বিগুণ হল

উত্তরদক্ষিণ। বুধবার (০৮ জানুয়ারি), ২০২৪, আপডেট ১৪:৩৫

অর্ধ শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর-ভ্যাট ও শুল্ক-কর বাড়ানোর উদ্যোগের পর এবার মোটরসাইকেল, রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও কম্প্রেসর শিল্পের আয়কর বাড়িয়ে দিগুণ করেছে অন্তর্বর্তী সরকার।

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ ধরনের শিল্পের আয়ের ওপর ২০ শতাংশ কর নির্ধারণ করেছে; এতদিন যা ১০ শতাংশ ছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২০২৫-২৬ করবর্ষ থেকে নতুন হারে আয়কর ধার্য হবে; অর্থাৎ চলতি অর্থবছরে এ ধরনের শিল্পের যে আয় হবে, তার ওপর এই বাড়তি কর দিতে হবে।

এসব শিল্প কারখানা যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও উপকরণ আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) দিয়ে আসছে। এই করও বাড়ানোর কথা রয়েছে বলে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন; সেটি বাড়ালে যেদিন থেকে বাড়াবে সেদিন থেকেই কার্যকর হয়ে যাবে।

এসব শিল্প ২০২১ সাল থেকে যন্ত্রপাতি আমদানিতে ২ শতাংশ এআইটি এবং আয়ের ওপর ১০ শতাংশ কর দেওয়ার সুবিধা পেয়ে আসছিল, যা ২০৩২ সাল পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল। সেই আদেশে বাতিল করে এখন নতুন করহার ধার্য করা হল।

মোটরসাইকেল, এসি, রেফ্রিজারেটর ও কম্প্রেসর উৎপাদনকারী কোম্পানির ক্ষেত্রে বর্তমানে ২৫ শতাংশ ও সাড়ে ২৭ শতাংশ হারে সাধারণ করপোরেট কর প্রযোজ্য।

এ চার ধরনের পণ্যের আয়কর বাড়ানোর ফলে বাড়তি ১ হাজার কোটি টাকা আদায় হবে বলে এনবিআর কর্মকর্তাদের ভাষ্য।

৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির শর্ত হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাড়তি ১২ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে বলেছে।

তারপরই এনবিআর অর্থবছরের মাঝপথে এসে হঠাৎ ভ্যাটের বোঝা বাড়ানোর উদ্যোগ নেয়। তার সঙ্গে এখন আয়কর বাড়ানোর এই আদেশ হল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading