২০১০ সাল থেকে কোনো বছরই মার্চের আগে সব বই দেওয়া হয়নি: শিক্ষা উপদেষ্টা

২০১০ সাল থেকে কোনো বছরই মার্চের আগে সব বই দেওয়া হয়নি: শিক্ষা উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৯:০০

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ২০১০ সাল থেকে কোনো বছরই মার্চের আগে সব বই দেওয়া হয়নি। কোনো কোনো বছর বই গিয়েছিল জুন-জুলাইয়ে। আমরা দ্রুত বই দেওয়ার চেষ্টা করছি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে, সেটি নিয়ে কোনো সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় ছাপা হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক নিউজ হয়েছে। আমরা বলছি, ভুল-ভ্রান্তি হতে পারে। সেগুলো সংশোধন করা হবে।

বুধবার (৮ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিং এসব কথা বলেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমি এসব মৌলিক কাজ করছি, সেখানে মহার্ঘ-ভাতার বিষয়টি মাথায় রাখছি না। এছাড়া এরই মধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে শান্ত করেছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল।

তিনি বলেন, করোনা ও গণঅভ্যুত্থানের কারণে আমাদের দীর্ঘমেয়াদি একটি ক্ষতি হয়েছে। এটা জনমিতি সুবিধার ক্ষেত্রে। জনসংখ্যা বয়স কাঠামোর মাঝামাঝি সময় চলছে। ১০ বছর পর জনসংখ্যার এ বয়সটা আর থাকবে না। কারণ তাদের সবারই বয়স বেড়ে যাবে। তখন চিকিৎসা খরচ আরও বাড়বে।এজন্য অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত এটাই। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি রচনা করা।

দেশের নদী ব্যবস্থাপনা নিয়ে আমরা একটা পর্যালোচনা ও পরিকল্পনা তৈরি করছি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত দরকার। তবে ডেল্টা-প্ল্যান তার জায়গায় থাকবে। ওটা শত বছরের পরিকল্পনা। কিন্তু কোনো বিশেষজ্ঞই বলতে পারবে না শত বছরে বাংলাদেশের কি অবস্থা হবে। তাই মধ্যমেয়াদি পরিকল্পনা দরকার।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading