জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল সম্পাদক তানভীর

জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল সম্পাদক তানভীর

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৯:০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর ইবনে মোবারক।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় নির্বাচনের ফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুলতানা আক্তার। এর আগে সকাল সাড়ে ৯টায় জাবি প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান (বার্তা২৪), যুগ্ম সম্পাদক রাহাত চৌধুরী (দৈনিক প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ ওসমান সরদান (দৈনিক যায়যায়দিন), দফতর সম্পাদক এস এম তাওহীদ (বাংলা ট্রিবিউন), গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার ইমন (দৈনিক খোলা কাগজ) এবং কার্যকরী সদস্য পদে আহসান হাবিব (দ্য এশিয়ান এজ) ও রবিউল ইসলাম (ঢাকা টাইমস২৪)।

ফল ঘোষণার পর সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বলেন, একটি উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি, নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন। এ সময় নির্বাচন কমিশন সচিব হাসিব সোহেল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব ও সাধারণ সম্পাদক ছিলেন দৈনিক যুগান্তরের প্রতিবেদক ইমন রহমান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading