দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন কেউ চায় না: তোফায়েল আহমেদ

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন কেউ চায় না: তোফায়েল আহমেদ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৪ জানুয়ারি), ২০২৪, আপডেট ২২:২০

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন কেউ চায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ।

তিনি বলেছেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন কেউ চাচ্ছে না। সারাদেশে কেউ চায় না। স্থানীয় সরকার সংস্কার কমিশনও এটি নিয়ে কাজ করছে।”

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১৫ বছরে দেশে যে নির্বাচন হয়েছে, সেগুলো কোনো নির্বাচন নয় জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, গত ১৫ বছরে দেশে যে নির্বাচন হয়েছে, সেগুলো কোনো নির্বাচন নয়। এই নির্বাচনকে দেখে কেউ যদি কল্পনা করেন তাহলে কিন্তু তা অন্য জিনিস হয়ে যাবে। আমরা চুন খেয়ে আসছি, এখন দই দেখলে ভয় পাই। সুতরাং একটি ভালো নির্বাচন করতে চিন্তা করতে হবে।

“আর এজন্য সবার দায়িত্ব আছে। ভালো নির্বাচন অনুষ্ঠানে ভোটারেরও দায়িত্ব আছে। ভোটারদের দায়িত্ব হচ্ছে একজন শিক্ষিত ও ভালো মানুষকে নির্বাচনে দাঁড়াতে সাহায্য করা, প্রচারে সাহায্য করা এবং ভোট দেওয়া।”

নির্বাচনের খরচ এবং পেশিশক্তির প্রভাবের কারণে ভালো প্রার্থীকে সমস্যায় পড়তে হয় জানিয়ে তিনি বলেন, ভালো প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে সমস্যায় পড়তে হয়। কারণ নির্বাচনের খরচ এবং পেশিশক্তির প্রভাব। কিন্তু এগুলো সহজে মুক্ত করার উপায় নেই। কারণ হচ্ছে, সমাজ-সংস্কৃতি এগুলোকে পছন্দ করছে, চাঁদাবাজিকে প্রচ্ছন্নভাবে প্রশ্রয় দিচ্ছে। তবে এই পরিস্থিতি থেকে মুক্ত হতে সবারই ভূমিকা আছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading