এনসিটিবির সামনে হামলার সময় সরব ছিল না পুলিশ: জাতীয় নাগরিক কমিটি

এনসিটিবির সামনে হামলার সময় সরব ছিল না পুলিশ: জাতীয় নাগরিক কমিটি

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৭:১৫

রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে বিভিন্ন জাতিসত্তার নাগরিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সরব ভূমিকা পালন করতে দেখা যায়নি বলেও অভিযোগ জানানো হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলা হয়েছে।

পোস্টে বলা হয়, মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক সংগঠনের হামলায় বিভিন্ন জাতিসত্তার নাগরিকরা মারাত্মক আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ আরও অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই।

তারা বলেন, এই হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সরব ভূমিকা পালন করতে দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা পালন করলে আমরা এই ধরণের ন্যাক্কারজনক হামলা দেখতে পেতাম না। মিছিল কিংবা সমাবেশে হামলা পতিত নিষিদ্ধ ফ্যাসিবাদি সংগঠন ছাত্রলীগিয় কায়দার বহিঃপ্রকাশ।

এই হামলার সঙ্গে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনার দাবি জানিয়ে তারা আরও বলেন, ভিডিও ফুটেজ তদন্ত করে এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে অতি শিগগিরই আইনের আওতায় আনতে হবে।

এর আগে, দুপুরে পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে এই মারামারির ঘটনা ঘটেছ। এতে সাংবাদিকসহ আদিবাসী ছাত্র-জনতার ৮ জন আহত হয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading