সাইফের ঘটনায় গণমাধ্যমের প্রতি কারিনার যে আকুতি

সাইফের ঘটনায় গণমাধ্যমের প্রতি কারিনার যে আকুতি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:৫৫

অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের বান্দ্রায় তার বাসভবনে ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে এবং সংঘর্ষের সময় সাইফকে ছুরিকাঘাত করে। তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে জরুরি অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। ইন্ডিয়ান গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে চিকিৎসকরা।

এদিকে সাইফের স্ত্রী, অভিনেত্রী কারিনা কাপুর খান সকাল থেকে এ বিষয়ে কোনও কথা বলেননি। এদিন রাত ৯টা নাগাদ ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন। এই কঠিন সময়ে তাদের পরিবারের গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়ে আকুতি করেছেন।

তিনি বলেন, এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি দিন। আমরা এখনও ঘটে যাওয়া ঘটনাগুলো বোঝার চেষ্টা করছি। এই কঠিন সময়ে, আমি বিনীতভাবে এবং শ্রদ্ধার সঙ্গে গণমাধ্যমকর্মী ও পাপারাজ্জিদের প্রতি অনুরোধ করছি যে, আপনারা নানাবিধ জল্পনা এবং সংবাদ পরিবেশন থেকে বিরত থাকুন। আমরা আপনাদের উদ্বেগ এবং সমর্থনকে প্রশংসা করি, তবে আপনাদের ক্রমাগত নজরদারি এবং মনোযোগ আমাদের জন্য অত্যন্ত চাপের হয়ে উঠছে। এটি আমাদের নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। আমি অনুরোধ করছি যে, পরিবার হিসেবে সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময় দিন। এই সংবেদনশীল সময়ে আপনাদের বোঝাপড়া এবং সহযোগিতার জন্য আগাম ধন্যবাদ।

এছাড়া কারিনা কাপুর খান আরও উল্লেখ করেছেন যে, তাদের দুই সন্তান এবং তাদের ব্যক্তিগত কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। কারিনা জানান, বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে এমন ঘটনার পর মুম্বাই পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করেছে, যিনি সাইফ-কারিনার বাড়ির ভেতরে সিঁড়ি দিয়ে প্রবেশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার চুরির উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। তদন্ত চলছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading