আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয়: পরীমণি

আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয়: পরীমণি

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, আপডেট ০৮:০০

গেল বৃহস্পতিবার মধ্যরাতে দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র কম্পনে কেঁপে ওঠে সবকিছু। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

এ সময় কেউ গভীর ঘুমে, আবার কেউ জেগে। যারা এই ভূমিকম্প টের পেয়েছেন, তারা রীতিমতো নড়েচড়ে বসেছেন। অনেকেই সামাজিক মাধ্যমে এসে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন। ব্যতিক্রম ছিল না দেশের শোবিজ অঙ্গন! ভূমিকম্পের পর পরই সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা গেল ঢাকাই চিত্রনায়িকা পরীমণিকেও।

সেই পোস্টে পরীমণি লেখেন, ‘আমার এমন ভার্টিগো যে ভূমিকম্প ও টের পাইনা। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।’

দীর্ঘদিন ধরে অসুস্থ পরীমণি। তার এই ভার্টিগোর সমস্যা নতুন নয়। বলে রাখা ভালো, ভার্টিগো হল মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। সেই অসুখের চিকিৎসা নিতে মাঝে মাঝেই হাসপাতালে ছুটতে হয় পরীমণিকে।

পরীর সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন। একইসঙ্গে নিরাপদে থাকারও আহ্বান জানান তারা।

তবে নেটিজেনদের একাংশ মজাও করেন সেই পোস্ট ঘিরে। তা নিয়ে পরীমণিকে জবাবও দিতে দেখা যায় মন্তব্য ঘরে। পরীমণি সেই মন্তব্যে লেখেন, ‘এতোগুলো মূর্খ আমার এই পোস্টে হাহা দিছে! এইগুলো কি খায় আসলে!’

নিজের ক্যারিয়ার বা কাজ নিয়ে বেশ ফুরফুরে অবস্থায় থাকলেও ব্যক্তিগত নানা সমস্যার কারণে ভালো নেই ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। এইতো কয়েকদিন আগেই ভিসা জটিলতায় পড়ায় ভারতে নিজের ছবির প্রিমিয়ারে যেতে পারেননি নায়িকা। ফলে একরাশ আক্ষেপ জানিয়ে অনুরাগীদের কাছে ভাগ করে নেন নানান কথা। তবে এসব নতুন কিছু নয়। মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে এসে ভক্ত অনুরাগীদের কাছে এই নায়িকা ভাগ করে নেন তার খারাপ সময়ের অনুভূতিগুলো।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading