সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার

সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, আপডেট ০৮:০৫

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

রববার মধ্য রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

জানা গেছে, তিনি দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনামুর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading