ঢাকা-৮ আসনের ভোটার হলেন নাসীরুদ্দীন

ঢাকা-৮ আসনের ভোটার হলেন নাসীরুদ্দীন

উত্তরদক্ষিণ। সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৮:৩৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা স্থানান্তর করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিম থেকে এ তথ্য জানানো হয়।

মিডিয়া টিম জানায়, নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের জন্য আবেদন করা হয়। এ সময় সংশ্লিষ্ট সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

আবেদনটি পাওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে তা অনুমোদন করে। এর মধ্য দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা উত্তরা থেকে ঢাকা-৮ সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading