৯৮ কোটি টাকা ব্যয়ে টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৪:৫০
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ৯৮ কোটি টাকা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে।
শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এই মসুর ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৯৮ কোটি ৪৫ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৯৮ টাকা ৪৫ পয়সা।
ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এসব মসুর ডাল বিক্রি করা হবে।
এছাড়া বৈঠকে চাল, ডিজেল ও সার ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার।
রোজায় নিত্যপণ্যের মজুত নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজায় যেন ঘাটতি না হয়, তা নিশ্চিত করা হবে। চাল, ডাল ও চিনিসহ নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে।
ইউডি/এআর

