ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা এক ডজনের বেশি আইনজীবী বরখাস্ত

ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা এক ডজনের বেশি আইনজীবী বরখাস্ত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৮ জানুয়ারি), ২০২৪, আপডেট ২২:৪৫

আমেরিকার প্রেসিডেনট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত এবং ফৌজদারি মামলা করার সাহস যারা দেখিয়েছিলেন, বিচার বিভাগের তেমন এক ডজনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে নতুন মার্কিন প্রশাসন।

সোমবার বরখাস্ত হওয়া এই প্রত্যেক আইনজীবীকে চিঠি দিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি। তাতে বলা হয়েছে, ট্রাম্পের বিচারপ্রক্রিয়ায় তাদের তাৎপর্যপূর্ণ ভূমিকা থাকার কারণে প্রেসিডেন্টের কর্মসূচি বিশ্বস্তভাবে বাস্তবায়নে তাদেরকে আর বিশ্বাস করা যাচ্ছে না।

অ্যাটর্নির এই চিঠির পরপরই আইনজীবীদের বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন বিচার বিভাগের এক কর্মকর্তা।

ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানো এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল। দুই মামলাতেই বরখাস্ত হওয়া আইনজীবীরা সাবেক স্পেশ্যাল কাউন্সেল জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্তদলে ছিলেন। সে ‘অপরাধেই’ তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

২০২২ সালে স্পেশ্যাল কাউন্সেল হয়েছিলেন জ্যাক স্মিথ। তার ওপরই ছিল ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলার তদন্তভার। ট্রাম্প ক্ষমতায় আসার আগেই হুমকি দিয়ে বলেছিলেন, ক্ষমতা নিলে ‘দুই সেকেন্ডের মধ্যেই’ স্মিথকে সরিয়ে দেবেন তিনি। তবে ট্রাম্পের শপথের আগেই পদত্যাগ করেছিলেন জ্যাক স্মিথ।

স্মিথের দুটি মামলাতেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ছিল। তবে ট্রাম্প কখনওই দোষ স্বীকার করেননি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading