আমাকে দেখলে তো এখনও ৩০ বছরেরই মনে হয়: শাহরুখ

আমাকে দেখলে তো এখনও ৩০ বছরেরই মনে হয়: শাহরুখ

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১০:৩০

বলিউড বাদশাহ শাহরুখ খান। অভিনেতার জন্ম ১৯৬৫ সালে। সে হিসেবে, চলতি বছর শেষ হওয়ার আগেই তিনি পা দেবেন ৬০ বছরে। ভারতে চিহ্নিত হবেন প্রবীণ নাগরিক হিসেবে।

এসব কথা কি আদৌ মনে রাখেন শাহরুখ? রাখেন, তবে তাতে তার আত্মবিশ্বাস টলে না। এখনও মঞ্চে উঠে নাচের ছন্দে মাতিয়ে দেন দর্শকদের, পর্দা তো রয়েছেই।

সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে কিং খান নিজেই দাবি করলেন, তাকে দেখতে এখনও ৩০ বছরের যুবকের মতোই লাগে।

বর্তমানে শাহরুখ রয়েছেন দুবাইয়ে। সেখানেই চলছে তার নতুন ছবি ‘কিং’-এর শুটিং। ইতোমধ্যে এই ছবির পরিচালক বদলেছেন। সুজয় ঘোষের হাত থেকে দায়িত্ব গিয়ে পড়েছে ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতে।

শুটিং শেষে আগামী দু’এক মাসে দেশে ফিরবেন শাহরুখ। তিনি নিজেই জানিয়েছেন, আসন্ন ছবির বেশ কিছু অংশের শুটিং হবে মুম্বাইয়েও। তবে এর বেশি কিছু তিনি জানাতে নারাজ।

বলেছেন, আমার পরিচালক খুব কড়া। তিনি বলে দিয়েছেন, ‘ছবিতে তুমি কী করছো, সে বিষয়ে কাউকে কিছু বলবে না।’ ফলে আমি বলতে পারব না আমাকে কী ভাবে দেখা যাবে। এটুকু বলতে পারি, আপনারা মজা পাবেন, বিনোদনে ভরপুর।

দুবাইয়ের অনুষ্ঠানে একের পর এক গানে নেচেছেন শাহরুখ। সবই তার নিজের গান। শুনিয়েছেন সংলাপ। আর তারপরই বলেছেন, এ বছর আমি ৬০-এ পা দেব, কিন্তু এখনও সত্যিই আমাকে ৩০ বছরের মতো দেখতে লাগে।

এখনও শাহরুখ অভিনয় করেন আগের মতো ভাব ভঙ্গি বজায় রেখে। গত বছর ‘জওয়ান’ ছবিতে অবশ্য তরুণ চরিত্রের পাশাপাশি শাহরুখের এক প্রৌঢ় রূপও ছিল। কাঁচা-পাকা চুলের বাবা শাহরুখকেই বেশি পছন্দ করেছিলেন দর্শক। তার সংলাপই বেশি জনপ্রিয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading