কর্মবিরতি শেষে ঘুরল ট্রেনের চাকা

কর্মবিরতি শেষে ঘুরল ট্রেনের চাকা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, আপডেট ০৯:৩০

রানিং স্টাফদের মাইলেজ সমস্যা নিয়ে কর্মবিরতির পর অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে সকাল থেকে যথারীতি সময়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। ফলে যাত্রীদের সীমাহীন দুর্ভোগের অবসান ঘটেছে।  

জানা গেছে, সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপেক্স ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে গেছে। 

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি যাত্রীরা। সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রী রমজান আলী বলেন, মঙ্গলবার (২৮ জানুয়ারি) ট্রেন বন্ধ থাকায় অনেকেই গন্তব্যে যেতে পারেননি। স্টেশনে এসে শুনেছি কেউ কেউ স্টেশনেই রাত কাটিয়েছেন। সব মিলেয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় সকাল থেকে স্টেশনে যাত্রীদের সমাগম লক্ষ্য করা গেছে। 

রাজশাহী স্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, সকাল থেকে সকল ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন দুটি বিশ মিনিট বিলম্বে ছেড়ে গেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

রানিং স্টাফদের মাইলেজ সমস্যা বুধবারের (২৯ জানুয়ারি) মধ্যে সমাধান করা হবে— রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের এমন আশ্বাসে মধ্যরাতে কর্মবিরতি থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের সদস্যরা। 

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading