রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১০:০০

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পের বিপরীত পার্শ্ববর্তী টিভি টাওয়ার এলাকার রাবার বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টিভি টাওয়ার রাবার বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাবার বাগানের খাদে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাবার বাগান এলাকায় অজ্ঞাত একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে আনা হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে ঘুমধুমের নিকটবর্তী রোহিঙ্গা ক্যাম্প থেকে নিহতের নিকট আত্মীয়রা থানায় এসে লাশটি শনাক্ত করেন। তাদের দেওয়া তথ্যমতে নিহত ব্যক্তির নাম মুহিবুল্লাহ্ এবং তিনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি আরও বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিয়ম অনুযায়ী এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading