ইজতেমায় দুপক্ষের বিভেদ ঝুঁকি তৈরি করবে না: র্যাব মহাপরিচালক
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৪:১০
ছোট ছোট দলে ভাগ হয়ে দ্বীনি আলোচনা শুনছেন ধর্মপ্রাণ মানুষ৷ জিম্মাদারের অধিনে শেষ মুহূর্তে কোথাও চলছে প্রস্তুতি সভা৷ এভাবেই বিভিন্ন জেলা থেকে আগত ধর্মপ্রাণ মানুষ ব্যস্ত সময় পার করছেন টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে৷
৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হবে দুই ধাপের মোট ছয় দিনে৷ প্রথম তিন দিন অংশ নিবেন ৪১ জেলা আর ঢাকার একাংশ৷ পরের তিন দিন ২২ জেলার আর ঢাকার অবশিষ্টাংশ৷
এদিকে, এই আয়োজন এর প্রস্তুতি দেখতে ইজতেমা মাঠে আসেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। মূল মঞ্চসহ আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন তিনি৷
ইজতেমা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ‘তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে বিবদমান বিভেদ কোনো ঝুঁকি তৈরি করবে না৷’
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে, সবশেষ প্রস্তুতি সভা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান৷
ইউডি/কেএস

