প্যালেস্টাইনিদের পক্ষে আন্দোলনকারীদের দেশে ফেরত পাঠাবেন ট্রাম্প

প্যালেস্টাইনিদের পক্ষে আন্দোলনকারীদের দেশে ফেরত পাঠাবেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৫:৩৫

প্যালেস্টাইনের পক্ষে যেসব প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ করেছিলেন তাদের নিজ দেশে ফেরত পাঠাবে আমেরিকা।  স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অব ইসরাইলের।

এর আগে এ বিষয়ে হোয়াইট হাউস বলেছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই এবং প্রবাসী ও বিদেশি শিক্ষার্থী যারা প্যালেস্টাইনপন্থি আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের ফেরত পাঠানোর নির্দেশনা দিয়ে নির্বাহী আদেশ জারি করবেন। ’

আদেশের খসড়ায় দেখা গেছে, ট্রাম্প বিচারবিভাগকে নির্দেশ দেবেন— মার্কিন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসীমূলক হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতাকারীদের জন্য যেন কঠোর শাস্তি দেওয়া হয়।

খসড়ায় ট্রাম্প প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশে লেখেন, যেসব প্রবাসী জিহাদপন্থি (প্যালেস্টাইন) আন্দোলনে যোগ দিয়েছিলেন, আমরা আপনাদের নজরদারিতে রেখেছি। আমরা আপনাদের খুঁজে বের করব এবং নিজ দেশে ফেরত পাঠাব। 

তিনি আরও লিখেন, ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সব বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করব। ক্যাম্পাসগুলোর আন্দোলন উগ্রবাদীদের দ্বারা জর্জরিত হয়ে পড়েছিল। 

ট্রাম্প এমন দাবি করলেও গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্যাম্পাসে যেসব প্যালেস্টাইনপন্থি আন্দোলন হয়েছে তার ৯৭ শতাংশই শান্তিপূর্ণ ছিল।

অনেক আন্দোলনকারী বলেছেন, ইসরাইলের সমালোচনা ও ইহুদিবিদ্বেষকে একইভাবে প্রচার করা একটি কূটকৌশল। এরমাধ্যমে মূলত স্বাধীন প্যালেস্টাইনপন্থিদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading