গাজীপুরে গিভেন্সী গ্রুপের কারখানায় আগুন

গাজীপুরে গিভেন্সী গ্রুপের কারখানায় আগুন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৬:৩০

গাজীপুরে গিভেন্সী গ্রুপের জাহিন রিসাইক্লিং প্ল্যান্ট কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading