ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের আয়োজনে ‘গ্রাজুয়েট রেডিনেস ইনিশিয়েটিভ ৪.০’ অনুষ্ঠিত

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের আয়োজনে ‘গ্রাজুয়েট রেডিনেস ইনিশিয়েটিভ ৪.০’ অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৯:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন এবং সামাজিক সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড বিভাগের বর্তমান শিক্ষার্থীদের কর্মজীবনের বাস্তবতা ও প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের দক্ষ এবং যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে।

‘গ্র‍্যাজুয়েট রেডিনেস ইনিশিয়েটিভ ৪’ শীর্ষক এই কর্মশালা ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে ক্লাব হাউজে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এমএস এক্সেল কৌশল শেখানো হয়।

কর্মশালাটি উদ্বোধন করেন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর নির্বাহী সদস্য মো. ইয়াসিন সোহাগ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর মাসনুন সালেহীন। তারা দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরে এবং ক্লাবের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ পেশাজীবীরা:

জনাব শুভ দত্ত রায়, এসিস্ট্যান্ট ম্যানেজার, অপারেশনস, পিপলস অ্যান্ড কালচার, এসএমইসি

জনাব কাজী মো. অনিক, এসিস্ট্যান্ট ম্যানেজার, এইচআর, আকাশ ডিজিটাল টিভি

জনাব এফ. এম. মুজিবুর রহমান, এক্সিকিউটিভ – এইচআর, ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড

এই বিশেষজ্ঞ প্রশিক্ষকরা উন্নত এক্সেল কৌশল এবং বাস্তব জীবনে তার ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন।

কর্মশালাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং তারা ভবিষ্যতে এ ধরনের আরও কর্মশালার জন্য উৎসাহ প্রকাশ করেছেন।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড তার শিক্ষার্থীদের শেখা, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষতা অর্জনের জন্য ভবিষ্যতেও এমন উদ্যোগ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading