বিএনপির মহাসচিবের আশ্বাসে ৬ ঘণ্টা পর হরতাল প্রত্যাহার

বিএনপির মহাসচিবের আশ্বাসে ৬ ঘণ্টা পর হরতাল প্রত্যাহার

উত্তরদক্ষিণ। শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৩:৫৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাধানের আশ্বাসে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান।

এ সময় তিনি জানান, বালিয়াডাঙ্গীর বিষয়টি মহাসচিব সুষ্ঠু সমাধানের আশ্বাসে হরতাল প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল বন্ধ করে জেলা বিএনপি। এর জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ। র্দীঘদিন পর উপজেলার ৮টি ইউনিনের মধ্যে ৪টি ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষণা করে উপজেলা বিএনপি। পরে আজ শনিবার দুওসুও ইউনিয়নের সম্মেলন স্থগিতের আদেশ দেয় জেলা বিএনপি। এ কারণে হরতালের ডাক দেয় উপজেলা বিএনপির একাংশ।

ভোর সাড়ে ৫টা থেকে ৬ ঘণ্টার হরতালে উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন হরতাল সমর্থনকারীরা। এ কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা কোচের যাত্রী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading