আমেরিকায় যাচ্ছেন ফখরুল-খসরু
উত্তরদক্ষিণ। রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৬:২০
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকায় যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হবেন তারা।
যাত্রা শুরুর আগে বিমানবন্দরে গণমাধ্যমকে তারা জানান, এই আয়োজনে লন্ডন থেকে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
ইউডি/এআর

