এখনও তীব্র শীত, দিনাজপুরের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

এখনও তীব্র শীত, দিনাজপুরের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ০৯:৫০

এখনও তীব্র শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ। সন্ধ্যার পর থেকেই বইছে মৃদু হিমেল বাতাস, পরের দিন সকাল পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

তিনি জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৮৭ শতাংশ।

তিনি আরও জানান, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬ টার তাপমাত্রা: তেতুলিয়া (পঞ্চগড়): ১০.৮, সৈয়দপুর ১০.৮, রংপুর ১২.০, ডিমলা (নীলফামারী) ১১.৫, রাজারহাট (কুড়িগ্রাম) ১০.৮, বদলগাছি (নওগাঁ) ১০.০, বগুড়া ১১.৪, ঈশ্বরদী (পাবনা) ৯.৮, রাজশাহী ৯.৪, যশোর ১২.০ ও চুয়াডাঙ্গায় ১০.০ ডিগ্রি সেলসিয়াস।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading