বিচারপতি আব্দুর রউফ ছিলেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র: আমির

বিচারপতি আব্দুর রউফ ছিলেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র: আমির

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:৩৫

বিশিষ্ট ইসলামিক স্কলার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও বাংলাদেশ হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ ছিলেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। তার মতো গুণীজনের চলে যাওয়ায় নিঃসন্দেহে একটি বিরাট শূন্যতা তৈরি হয়েছে।

বিচারপতি আবদুর রউফের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাসে একথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিচারপতি আবদুর রউফ।

জামায়াত আমির ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের বিচারব্যবস্থা এবং গণতন্ত্রের বিকাশে তার ছিল অপরিসীম অবদান। তাছাড়াও তিনি জাতীয় শিশুকিশোর ফুলকুঁড়ি আসরের দীর্ঘদিন কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। বহু ধর্ম ও মতের মানুষদেরকে নিয়ে ইন্টারফেইথ ময়দানেও তিনি যথেষ্ট অবদান রেখেছেন। গুণীজন এই ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যাওয়ায় নিঃসন্দেহে একটি বিরাট শূন্যতা তৈরি হয়েছে।

আল্লাহ রাব্বুল আলামীন তার ওপর রহম করুন, তাকে ক্ষমা করুন এবং অনন্তকালের দীর্ঘ সফরে আল্লাহতায়ালা রহমতের ফিরিস্তাদেরকে মরহুমের সঙ্গী বানিয়ে দিন। সর্বোপরি আল্লাহতায়ালা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

তার আত্মীয়-স্বজন, আপনজন ও প্রিয়জনদের এই শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন!

জানা গেছে, সকাল ১০টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আবদুর রউফ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। দুই মাস ধরে তিনি অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading