মাকে গাছে বেঁধে ঘরে আগুন দিলেন চাকরিচ্যুত সেনা সদস্য

মাকে গাছে বেঁধে ঘরে আগুন দিলেন চাকরিচ্যুত সেনা সদস্য

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:০০

পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে সুপারি গাছে বেঁধে বসতঘরে আগুন দিয়েছেন মো. আল-আমীন নামের এক চাকরিচ্যুত সেনা সদস্য। তাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পত্তাশী বাজার থেকে ওই সেনা সদস্যকে গ্রেফতার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনা নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন।

অভিযুক্ত আল আমীনের বাবা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে উপজেলার চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে মো. আল-আমীনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী নারী ঘটিত অভিযোগ আনেন। সেই অভিযোগে সেনাবাহিনী থেকে তার চাকরি চলে যায়। পরে আল আমিনের এই চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এসব বিষয়ে আল আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকেন।

রবিবার সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার বাবাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে ইন্দুরকানী থানার পুলিশ তার বাড়িতে গেলে আল আমিন পালিয়ে যায়। পরে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সঙ্গে বেঁধে রেখে বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ বিষয় ইন্দুরকানী থানার (ওসি) মো. মারুফ হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত চাকরিচ্যুত সেনা সদস্য আল-আমীনকে গ্রেফতার করা হয়। মামলা শেষে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading