‘ডেভিল হান্টে’ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ডেভিল হান্টে’ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:৪৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে, যতোদিন ডেভিল মুক্ত না হবে।’ 

রাজশাহীর আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে আজ সোমবার দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলছেন। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেনো শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো। সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিলো তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে আমরা খুশি। তবে আইন যেনো কেউ হাতে তুলে না নেয়। 

মতবিনিময় সভায় পুলিশের উর্ধতন কর্মকর্তা, রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র‌্যাবের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading