ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি
উত্তরদক্ষিণ। সোমবার (১০ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৩০
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করবেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের শরিকরা বৈঠকে অংশ নেবেন।
শফিকুল আলম বলেন, প্রথম বৈঠকে সকল রাজনৈতিক দলসহ সবাই অংশ নেবেন। তারা সবাই মিলে পরবর্তীতে সম্মিলিত নাকি পৃথক বৈঠক হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউডি/এবি

