আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেয়া হবে না: উপদেষ্টা নাহিদ

আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেয়া হবে না: উপদেষ্টা নাহিদ

উত্তরদক্ষিণ। সোমবার (১০ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:০০

বাংলাদেশে আর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেয়া হবে না। এদের আইনের মধ্য দিয়েই কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) টিএসসি গ্রাউন্ডে জুলাই বিল্পবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ‘দ্যা হিরোস অব ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার-অভ্যুত্থানের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের শুরু থেকেই বিল্পবী শিক্ষার্থীদের দমাতে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল পতিত শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগ। এই হেলমেট বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও।

ছাত্র জনতার এই অকুতোভয় অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই হিরোদের সম্মানের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সে সময়ের স্মৃতি চারণ করেন অনেকে।

এতে অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগে থাকা সমন্বয়করা বলেন, বিগত সময়ে নানাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কুক্ষিগত ছিল। সেখান থেকে মুক্তি পেতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা।

তথ্য উপদেষ্টা বলেন, আইনের ভিত্তিতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কাঠ গড়ায় দাঁড় করানো হবে, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে এই দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading