৪০-৫০ বছর একসঙ্গে থেকেও কেউ পিঠে ছুরি মারতে পারে: সালমান খান

৪০-৫০ বছর একসঙ্গে থেকেও কেউ পিঠে ছুরি মারতে পারে: সালমান খান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১১:০০

বলিউড ভাইজান সালমান খান। ব্যক্তিজীবনে একাধিক নায়িকার সঙ্গে জড়িয়েছে নাম। যে কারণে সব সময় চর্চায় থেকেছেন তিনি। কিন্তু ছাঁদনাতলা পর্যন্ত গিয়ে পৌঁছতে পারেননি।

সালমানের ভারিক্কি ‘ভাইজান’ সুলভ ভাবমূর্তি সকলেরই প্রায় চেনা। কিন্তু শোনা যায়, প্রেমে যন্ত্রণা পাওয়ার পরে নাকি ভেঙে পড়েন তিনি। ভাঙা মনজুড়ে ফের কীভাবে স্বাভাবিক হতে হয়, সেটাই জানালেন এই অভিনেতা।

থেকেছেন ভাতিজা আরহান খানের পডকাস্টে হাজির হয়েছিলেন সালমান খান। সেখানেই ভাতিজাকে পরামর্শ দিলেন, সম্পর্ক ভাঙলে ঠিক কী কী করতে হয়।

সম্পর্ক ভেঙে গেলে, দুঃখ ভুলে দ্রুত স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন সালমান। ভাইজানের পরামর্শ, প্রেমিকা যদি সম্পর্ক ভেঙে দেয়, তাকে চলে যেতে দাও। বিদায় জানাও। শরীরের ক্ষতের উপর থেকে ‘ব্যান্ড-এইড’ তুলে ফেলতে হলে কী করো? ধীরে ধীরে তোলো নাকি একেবারে তুলে ফেলো? সম্পর্ক ভেঙে গেলে একটা ঘরে নিজেকে বন্ধ করে কান্নাকাটি করে নেও ভালো করে। তারপর এই অধ্যায়টা শেষ করে দাও। কান্নাকাটি হয়ে গেলে ঘর থেকে বেরিয়ে এসে সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলো।

তবে সব কিছুর পরেও নিজের ভুল বুঝতে পারা ও স্বীকার করে নেওয়া জরুরি বলে মনে করেন সালমান। তার কথায়, ভুল করলে সব সময়ে ক্ষমা চেয়ে নেবে। ‘ধন্যবাদ’ ও ‘দুঃখিত’ এই কথা দুটো যেন স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসে। কাউকে অশ্রদ্ধা করার কোনও দরকার নেই। তবে যেখানে তোমাকে সম্মান করা হবে না, সেখানে যাবে না।

নিজের কাজ ও লক্ষ্যে অনড় থাকার কথা বলেছেন ভাইজান। অভিনেতার পরামর্শ, “নিজের লক্ষ্যে স্থির থেকো। নিজের কাজে যেন সব সময়ে মন থাকে।”

সম্পর্ক নিয়ে সালমান আরও বলেন, সম্পর্কে যাওয়া ভালো। হয়তো কারও সঙ্গে বহু সময় কাটিয়েছ। ৪০-৫০ বছর একসঙ্গে কাটিয়ে দেওয়ার পরেও কেউ পেছন থেকে ছুরি মারতে পারে। সেটা বুঝতে পারলে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে যেন ৩০ সেকেন্ড সময়ও না লাগে। জীবন থেকে মুছে দাও সেই সম্পর্ক। প্রেম, বন্ধুত্ব যে সম্পর্কই হোক, বুঝে যাও ‘খাল্লাস’।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading