শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মরক্কোর উত্তরাঞ্চল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মরক্কোর উত্তরাঞ্চল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১০:০২

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মরক্কো। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, উত্তর মরক্কোর কাসার এল কেবিরের কাছে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মঙ্গলবার ভোরে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

তবে সরকারিভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি রাজধানী রাবাতসহ ভূমিকেন্দ্রের ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণে অনুভূত হয়েছিল।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে আফ্রিকার এই দেশটিতে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ১৯৬০ সালের পর থেকে মরক্কোর সবচেয়ে মারাত্মক সেই ভূমিকম্পে মারাকেচের দক্ষিণে ২ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং গুরুত্বপূর্ণ বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading