আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার অধিকার রাখে না: ইশরাক

আওয়ামী লীগ নামে কোনো দল রাজনীতি করার অধিকার রাখে না: ইশরাক

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২১:৩০

গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ নাম দিয়ে রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মুগদা থানা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালায় এ কথা বলেন তিনি।

বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের গুম, খুনসহ তাদের নানা অপকর্মের চিত্র তুলে ধরে ইশরাক হোসেন বলেন, গণহত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই।

বিএনপির এই তরুণ নেতা বলেন, বিদেশে বসে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে আবারও মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা তার নির্দেশ বাস্তবায়নের পরিকল্পনা ও বাস্তবায়নের চেষ্টা করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবসহ অনেকে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading