লি‌বিয়া থেকে ফিরলেন আরও ১৪৫ বাংলাদেশি

লি‌বিয়া থেকে ফিরলেন আরও ১৪৫ বাংলাদেশি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১২:২০

লি‌বিয়ায় আটকে পড়া আরও ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্প‌তিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে তারা বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে দেশের মাটিতে পা রাখেন।

এ নিয়ে ২০২৩ সালের জুলাই থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৯০ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা ত্রিপলি ও বেনগাজি শহরের বিভিন্ন ডিটেনশন সেন্টারসহ বিচ্ছিন্ন স্থানে আটক ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়েছে, প্রত্যাবাসন করা অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

দেশে ফিরে আসা বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। দেশে ফেরত আসার পর এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যায় এ বিষয়ে তাদের সচেতন হওয়ার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) পক্ষ থেকে লিবিয়া থেকে ফেরত আসা প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার, মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading