সৌদি আরব-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমাল বিমান

সৌদি আরব-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমাল বিমান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২০:০৫

নতুন ভিসা পাওয়া সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটের দাম কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশেষ এই ভাড়াকে ‘ওয়ার্কার ফেয়ার’ নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে এ বছরের আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে ৪৮০ ডলার, ৪০০ ডলার, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে ভাড়া ৩৬০ ডলার (কর ব্যতীত) এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫ থেকে ১৮০ ডলারের পরিবর্তে ভাড়া ১৫০ (কর ব্যতীত) ডলার নির্ধারণ করা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব গন্তব্যে গমনেচ্ছু বিএমইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে বর্ণিত হ্রাসকৃত বিশেষ ভাড়া প্রযোজ্য হবে। তবে ওমরাহ, ফ্যামিলি ভিজিট বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading