ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২০:০০

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই চার্টার বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক অধিবেশনে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বিভিন্ন খাত সংস্কারে আলাদা কমিশন গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ অন্যান্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের সুপারিশ করেছে।

ড. ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে একটা ‘সনদ’ তৈরি করা হবে। আর সেগুলো বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে।

এর আগে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশ নিতে দুদিনের সফরে বুধবার (১২ ফেব্রয়ারি) সন্ধ্যা সংযুক্ত আরব আমিরাত গেছেন প্রধান উপদেষ্টা। সফর শেষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা রয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading