গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যার পর তার লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টায় ধাপেরহাটে এই হত্যার পর সন্ধ্যার ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বন্দরের জামদানি সড়ক মোড়ে অবরোধ করা হয় বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার।

পরে রাত ৮টায় বিচারের আশ্বাস ও পুলিশের অনুরোধে সড়ক ছাড়েন এলাকাবাসী।

নিহত আব্দুল্ল্যাহ আল মামুন মণ্ডল (৩০) ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে ও ইউনিয়নে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মামুন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের নেট ফাস্ট বোলার ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্যাহ আল-মামুন মণ্ডলকে ওই এলাকায় দেখা যায়। এর পরপরই একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে এবং কুপিয়ে মারাত্মক জখম করে।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে মামুনের মরদেহ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে অবরোধ করে অবস্থান নেয় এলাকাবাসী।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading