ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১২:২৫

সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবারও (১৪ ফেব্রুয়ারি) ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বায়ুমান সূচক (একিউআই) ১৫২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে রয়েছে। তালিকার শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২১০।

বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।

একিউআই সূচক অনুযায়ী, আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নেপালের কাঠমাণ্ডুর স্কোর ১৭১। তৃতীয় স্থানে রয়েছে চীনের উহান, স্কোর ১৬৬। চতুর্থ ও পঞ্চমে রয়েছে যথাক্রমে ১৬৫ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ, ১৬১ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading