হজের বিমান ভাড়া নির্ধারিত টাকার বেশি নিলে ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা

হজের বিমান ভাড়া নির্ধারিত টাকার বেশি নিলে ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা

উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৬:০০

হজের বিমান ভাড়া সরকার নির্ধারিত ১ লাখ ৪৭ হাজার টাকার বেশি নিলে এজেন্সির লাইসেন্স ও জামানত বাতিলসহ রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরান পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের আয়োজনে ইসলামের মৌলিক বিষয়াবলিকে উপজীব্য করে ড. আ ফ ম খালিদ হোসেন রচিত ‘ইসলামি বিধিবিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, আগামী বছর থেকে এজেন্সিকে হজযাত্রী পাঠানোর অনুমোদন পেতে চাইলে ন্যূনতম ২০০০ জনকে পাঠাতে হবে। এছাড়া কোনো এজেন্সি যদি হজযাত্রীদের জন্য আগাম টিকিট বুকিং করতে চায়, তাহলে ব্যক্তির নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করতে হবে এবং সেটা তিন দিনের বেশি ব্লক রাখা যাবে না। এবার কোনো এজেন্সি এক হাজারের কম হজযাত্রী পাঠাতে পারবে না।
 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান প্রমুখ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading